Term And Condition
১। শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী কে নিয়মিত একাডেমীতে এ উপস্থিত থাকতে হবে।
২। একাডেমীর
পড়া এবং বাড়ির কাজ নিয়মিত শ্রেনী শিক্ষকের নিকট জমা দিতে হবে।
৩। একাডেমীর ক্লাস চলাকালীন অবস্থায় কোন রকম বিশৃঙ্খলা করা যাবে না।
৪। শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী কে সপ্তাহিক ও মাসিক পরীক্ষায় নিয়মিত অংশ গ্রহন করতে হবে।
৫। ৩ মাস ও ৬ মাস কম্পিউটার কোর্স ক্লাসে প্রশিক্ষণার্থী কে প্রতিদিন উপস্থিত থাকতে হবে বিশেষ কোন কারন ছাড়া অনুপস্থিত থাকতে পারবে না।
৬। প্রশিক্ষণার্থী যদি কোন কারনে কম্পিউটার ক্লাসে উপস্থিত হতে না পারলে অবশ্যই ১ দিন আগে একাডেমীর কর্তৃপক্ষের নিকটে আবেদন পত্র জমা দিয়ে ছুটি নিতে হবে।
৭। শিক্ষার্থী যথাসময়ে একাডেমী থেকে বাসায় না ফিরলে অভিভাবক কে অবশ্যই একাডেমীর কর্তৃপক্ষ কে ফোন দিয়ে খবর নিতে হবে।
৮। প্রতি সপ্তাহে অন্তত দুই বার শিক্ষার্থীর অভিভাবক কে ফোন এর মাধ্যমে বা যোগাযোগ এর মাধ্যমে শিক্ষার্থীর খোজ খোবর নিতে হবে।
৯। কোন কারনে যদি শিক্ষার্থী একাডেমীতে উপস্থিত হতে না পারে তাহলে শিক্ষার্থীর অভিভাবক কে একাডেমীতে ফোন করে জানিয়ে দিতে হবে।
১০। শিক্ষার্থী যদি টানা ৩ দিন্
একাডেমীতে অনুপস্থিত থাকে তাহলে একাডেমী থেকে নাম কেটে দেওয়া হবে। তবে জরুরি প্রয়োজনে অনুপস্থিত থাকলে অভিভাবক কে উল্লেখিত সময়ের ভিতরে একাডেমীর কর্তৃপক্ষ কে ফোন দিয়ে জানিয়ে দিতে হবে যে কি কারনে শিক্ষার্থী একাডেমীতে আসতে পারছে না।
১১। প্রতি মাসে একাডেমীর বেতন ১ থেকে
৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
১২। যে কোন কম্পিউটার কোর্স এ ভর্তি হতে হলে উল্লেখিত কোর্স ফি এর অর্ধেক ভর্তির সময় পরিশোধ করে দিতে হবে এবং অবশিষ্ঠ ফি কোর্স চলাকালীন সময়ের ভিতরে প্রতি মাসের সাথে সমন্বয় করা হবে।
১৩। একাডেমীতে ভর্তি হওয়ার পর যদি শিক্ষার্থী একাডেমীতে না আসে তবে যথাসময়ে একাডেমীর বেতন পরিশোধ করতে হবে। কোন রকম অযুহাত গ্রহনযোগ্য হবে না। তবে একাডেমী ছাড়তে চাইলে ৩ দিনের ভিতরে একাডেমীর কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে।
১৪। একাডেমী থেকে যে পড়া দেওয়া হবে শিক্ষার্থী বাসায় গিয়ে যদি তা খুজেঁ না পায় তাহলে অবশ্যই সে পড়াটি আমদের Website এ গিয়ে খুজেঁ দেখতে হবে যদি না পায় তাহলে অবশ্যই আমাদের Facebook Page অথবা Group এ Message দিয়ে জানাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তা সমাধান দেওয়ার চেষ্টা করবো কিন্তু কোন রকমে পড়া ফাঁকি দেওয়া যাবে না।
১৫। একাডেমীর সকল শিক্ষার্থী এবং অভিভাবক উভয় আমাদের Facebook Page Post, Instagram Post, Twitter Post, Website Post এবং Youtube Video Class এ কোন প্রকার বাজে মন্তব্য করতে পারবে না। বাজে মন্তব্য করলে শিক্ষার্থীকে কোন প্রকার নটিশ ছাড়াই একাডেমী থেকে Suspend করা হবে।
উল্লেখিত আমাদের সকল শর্তাদি মেনে আপনার সন্তান কে আমাদের একাডেমীতে ভর্তি করার জন্য অনুরোধ করা হলো। কেনন “ মেধার বিকাশে, গুনিগত মানের শিক্ষা অপরিহার্য ”।
No comments:
New comments are not allowed.